মহাসড়কে বেপরোয়া ব্যাটারিচালিত অটোরিকশা, বাড়ছে দুর্ঘটনা
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি -গৌরনদীতে মহাসড়কে বেড়েই চলছে ব্যাটারি চালিত রিকশা থ্রি হুইলার বাড়ছে সড়ক দুর্ঘটনা।ভুরঘাটা, ইল্লা, বার্থী, কটকস্থল, টরকী, গৌরনদী, আশোকাটি, মাহিলাড়া, বাটাজোর, মহাসড়কে বেপরোয়া ভাবে চলছে ব্যাটারি চালিত রিকশা, থ্রি-হুইলার।
এসব ব্যাটারি চালিত রিকশা, থ্রি-হুইলার সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে দূরপাল্লার যানবাহনসহ সব ধরনের গণপরিবহনের যাতায়াতে বিঘ্ন সৃষ্টি করছে মাহেন্দ্রা ট্যাক্সি, ব্যাটারি চালিত রিকশা, বিভিন্ন অবৈধ গাড়ি। ধীরগতির এসব যানবাহনের চালকরা মহাসড়কে প্রায় বেপরোয়া হয়ে গাড়ি চালানোর কারণে যাত্রী ও পণ্য পরিবহনে যেমন বেশি সময় লাগছে, তেমনি ঘটছে দুর্ঘটনাও। তেমনি ঘটনা ঘটেছে , অটোভ্যান থেকে নেমে বাড়ি যাওয়ার জন্য মহাসড়ক পারাপার হচ্ছিলো জয়। এসময় বরিশাল থেকে ঢাকাগামী গ্রীণলাইন পরিবহনের বেপরোয়াগতির একটি বাস জয়কে চাঁপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশু জয় মারা যায়।ঢাকাÑবরিশাল মহাসড়কে ভুরঘাটা থেকে বাটাজোর মহাসড়কে ব্যাটারি চালিত রিকশা, থ্রি-হুইলার ইজিবাইক ও মাহেন্দ্রার কারণে গত এক সপ্তাহে ১০টির বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে।ব্যাটারি চালিত রিকশা, থ্রি-হুইলার নিষিদ্ধ হলেও ঢাকাÑবরিশাল মহাসড়কে ভুরঘাটা থেকে বাটাজোর দাপিয়ে বেড়াচ্ছে বিভিন্ন অবৈধ যানবাহন।শহরের অলিগলি থেকে হঠাৎ বের হয়ে মহাসড়কে উঠে যাচ্ছে এইসব ব্যাটারি চালিত অটো রিকশা, থ্রি-হুইলার চলে বেপরোয়া গতিতে। এতে হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। দ্রুত গতির দূরপাল্লার বাসের সঙ্গে পাল্লা দিয়ে চলছে এসব অবৈধ যানবাহন। প্রশাসনের চোখের সামনে দিয়েই চলছে এসব ব্যাটারি চালিত রিকশা ও মাহেন্দ্রা চলতে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে। ঢাকাÑবরিশাল মহাসড়কে চলাচলকারী লাবিবা পরিবহনের চালক আব্দুল মোতালেব বলেন, ব্যাটারি ও সিএনজি চালিত অটোরিকশার জন্য গাড়ি চালানোই দায়! হঠাৎ করেই সামনে চলে আসে, গাড়ি নিয়ন্ত্রণে রাখতে কষ্ট হয়। যার কারণে হরহামেশাই ঘটছে সড়ক দুর্ঘটনা। কোনও আইনি ব্যবস্থা না থাকায় দিন দিন বাড়ছে এসব গাড়ির পরিমাণ।গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুর রহমান জানান, মহাসড়কে নিষিদ্ধ থ্রি–হুইলার গাড়ি মোটেও চলতে পারবে না। প্রতিদিন হাইওয়ে পুলিশের অভিযান চলছে, আটক করে মামলাও দেওয়া হচ্ছে। টাকা লেনদেনের ্যাপারে আমার কিছুই জানা নেই।জানাযায়, দেশের বাইরে থেকে আমদানিকৃত যন্ত্রাংশের পাশাপাশি দেশি নিম্নমানের যন্ত্রাংশ দিয়ে স্থানীয়ভাবে সংযোজন করে ব্যাটারিচালিত রিকশাগুলো তৈরি করা হয়। এতে প্রতিদিন বিপুল পরিমাণ অবৈধ ভাবে বিদ্যুৎ ব্যবহার হয়। মহাসড়কে যানজট ও দুর্ঘটনার কারণ হিসেবে চিহ্নিত হওয়ার পর ২০১৫ সালে নিষিদ্ধ হয় ব্যাটারিচালিত রিকশা। পাশাপাশি মহাসড়কেও অটোরিকশাসহ কম গতির যানবাহন নিষিদ্ধ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































